Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ভারতকে হেলায় হারাল অস্ট্রেলিয়া, সিরিজে লিড মার্শদের

মেলবোর্নে ভরাডুবি ভারতের। অস্ট্রেলিয়ার কাছে গো হারা হারলেন সূর্যকুমার যাদবরা। দ্বিতীয় টি-২০-তে সহজেই জিতে সিরিজে ১-০ এগিলে গেল অজিরা

ভারতকে হেলায় হারাল অস্ট্রেলিয়া, সিরিজে লিড মার্শদের
  • ৩১ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

মেলবোর্ন, ৩১ অক্টোবর: মেলবোর্নে ভরাডুবি ভারতের। অস্ট্রেলিয়ার কাছে গো হারা হারলেন সূর্যকুমার যাদবরা। দ্বিতীয় টি-২০-তে সহজেই জিতে সিরিজে ১-০ এগিলে গেল অজিরা। প্রথম টি-২০ পরিত্যক্ত হয়ে যায় ক্যানবেরেতে বৃষ্টির জন্য। আজ, শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে জস হেজেলউডের বলে ধরাশায়ী হয়ে যায় টিম ইন্ডিয়ার টপ অর্ডার। শুভমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার, তিলক ভার্মার স্কোর ডাবল ডিজিটে পৌঁছতে পারেনি। শুধুমাত্র অভিষেক শর্মা ও হর্ষিত রানার ব্যাটিংয়ের জেরে ভারতের স্কোর পৌঁছয় ১২৫ রানে।

Advertisement

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হেজেলউড ছাড়াও ভালো বল করেন নাথান ইলিস ও জ্যাভিয়ার বার্টলেট। তাঁরা পেয়েছেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দাপটের সঙ্গে খেলেন ট্রাভিস হেড(২৮) ও অজি অধিনায়ক মিচেল মার্শ(৪৬)। তাঁদের কাঁধে ভর করেই জয়ের কাছাকাছি পৌঁছে যান অজিরা। ভারতের হয়ে ভালো বল করেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তাঁরা দু’জনেই পান দুটি করে উইকেট। দুটি উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরাহ। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ