Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘প্রথম আলাপে আকর্ষণ বেশি থাকে, প্রেম নয়’

ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস। শহরে শীত গুটিগুটি পায়ে বিদায় নিচ্ছে। বসন্তের আগমনে ‘বাতাসে বহিছে প্রেম’।প্ল্যাটফর্ম এইটের আসন্ন ‘খানিকটা প্রেমের মতো’র মাধ্যমেই যেন প্রেমের উদযাপন করছেন অভিনেতা রাহুল দেব বসু।

‘প্রথম আলাপে আকর্ষণ বেশি থাকে, প্রেম নয়’
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

প্রেমের মাসে প্রেমের উদযাপন। প্ল্যাটফর্ম এইটে আসছে ‘খানিকটা প্রেমের মতো’। তারই আড্ডায় অভিনেতা রাহুল দেব বসু।

Advertisement

• বাতাসে বহিছে প্রেম

ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস। শহরে শীত গুটিগুটি পায়ে বিদায় নিচ্ছে। বসন্তের আগমনে ‘বাতাসে বহিছে প্রেম’।প্ল্যাটফর্ম এইটের আসন্ন ‘খানিকটা প্রেমের মতো’র মাধ্যমেই যেন প্রেমের উদযাপন করছেন অভিনেতা রাহুল দেব বসু। তাঁর কথায়, ‘এখনও প্রেমের গল্পের প্রতি দর্শকের বিপুল আকর্ষণ রয়েছে। প্রেমের আবেদন সীমাহীন।’ রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন মেঘা চৌধুরী, আভেরি সিংহ রায় প্রমুখ।

• প্রেমের আবেগ চিরন্তন

বয়সের সঙ্গে সঙ্গে প্রেমের সংজ্ঞা ভিন্ন হতে পারে। কিন্তু আবেগ চিরন্তন থাকে বলেই মনে করেন রাহুল। হেসে বললেন, ‘বয়সের সঙ্গে সঙ্গে প্রেমের ধরন বদলায়, প্রেমের পরিধি বদলায়, প্রেমের সংজ্ঞা বদলায়। কিন্তু, আবেগ বদলায় না। প্রেমের আবেগ একই থাকে।’

• পাহাড় এবং প্রেম

পাহাড়ের সঙ্গে বাঙালির প্রেম অবিচ্ছেদ্য। এই গল্পের অনেকটা অংশ জুড়ে রয়েছে পাহাড়। পাহাড় এবং প্রেম দুইয়েরই স্বাদ পাওয়া যাবে এখানে। রাহুল নিজেও পাহাড় ভালোবাসেন। সুযোগ পেলেই শ্যুটিংয়ের অবসরে পাহাড়ে পাড়ি দেন।

• লাভ অ্যাট ফার্স্ট সাইট

‘খানিকটা প্রেমের মতো’র চিত্রনাট্যে রয়েছে উজান এবং মোহনার প্রেমের গল্প। দুই বিপরীত মেরুর মানুষ কীভাবে প্রেমের জোয়ারে ভাসতে পারে তারই উদাহরণ এই গল্প। বিপরীত মেরুর মানুষের মধ্যে প্রথম দেখাতেই প্রেম হয়? রাহুল বললেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট আমার কখনও হয়নি। আমি অনুভব করি না। আমার মনে হয় প্রথম আলাপে আকর্ষণ বেশি থাকে, প্রেম নয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রেম বাড়ে।’

পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ