Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লরিতে চিপসের প্যাকেটের আড়ালে পাচারের চেষ্টা

লরিতে চিপসের প্যাকেটের আড়ালে মোষ পাচারের চেষ্টা বানচাল করল চোপড়া থানার পুলিস।

লরিতে চিপসের প্যাকেটের আড়ালে পাচারের চেষ্টা
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চোপড়া: লরিতে চিপসের প্যাকেটের আড়ালে মোষ পাচারের চেষ্টা বানচাল করল চোপড়া থানার পুলিস। শুক্রবার সূত্রে খবর পেয়ে পুলিস অভিযান চালিয়ে একটি লরি থেকে ২০টি মোষ উদ্ধার করে। পুলিস লরিটি বাজেয়াপ্ত করে চালক সহ চার জনকে আটক করেছে। এদিন ৩১ নম্বর জাতীয় সড়কের চোপড়ার সুভাষনগর এলাকায় লরি থেকে মহিষগুলি উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যেই এই মহিষগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিসের ধারণা। 

Advertisement

লরিতে থাকা ব্যক্তিরা জানিয়েছে তারা শ্রমিকের কাজ করে। এদিন সকালে চিপস ভর্তি লরিটি বিহারের আরারিয়া থেকে অসমের দিকে যাচ্ছিল। কিন্তু পুলিসের কাছে খবর ছিল চিপসের আড়ালে মোষ পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে চোপড়া থানার পুলিস সুভাষনগর এলাকায় লরিটি আটক করে। লরির পিছনের অংশ থেকে চিপসের প্যাকেট সরাতেই চক্ষু চড়ক গাছ পুলিসের। দেখা যায়, প্যাকেটের নীচে ঠাসাঠাসি করে রাখা হয়েছে ২০টি মোষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে, এই মোষগুলি অবৈধভাবে অসমে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মোষগুলিকে ইসলামপুরের একটি গোশালায় পাঠানো হয়েছে। সম্প্রতি পুষ্পা সিনেমার অনুকরণে বিভিন্ন অবৈধ পাচারের ঘটনা বাড়ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনা ফের প্রমাণ করল পাচারকারীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য। তবে পুলিসের তৎপরতায় এবারের মতো পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিস।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ