Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিনব কায়দায় চলছে নদী থেকে বালি পাচার, চক্ষু চড়কগাছ পুলিসের

অবৈধ বালি খাদানের জেরে বিপন্ন পরিবেশ। বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। যে কারণে অবৈধ বালি খাদানের রমরমা রুখতে কড়া বার্তা দেওয়া হয়েছে নবান্ন থেকে।

অভিনব কায়দায় চলছে নদী থেকে বালি পাচার, চক্ষু চড়কগাছ পুলিসের
  • ৩০ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: অবৈধ বালি খাদানের জেরে বিপন্ন পরিবেশ। বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। যে কারণে অবৈধ বালি খাদানের রমরমা রুখতে কড়া বার্তা দেওয়া হয়েছে নবান্ন থেকে। ফলে নড়েচড়ে বসেছে বিভিন্ন জেলার প্রশাসনও। বেড়েছে নজরদারি। নিয়মিত চলছে ধরপাকড়। বাজেয়াপ্ত করা হচ্ছে বালি চুরির কাজে ব্যবহৃত নানা সামগ্রী। বেকায়দায় পড়ে এখন বালি পাচারের পদ্ধতি বদল করছে মাফিয়ারাও। তিস্তা নদী থেকে বালি পারারের এমনই এক অভিনব কায়দা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিসের। যদিও পুলিসকে দেখেই পাচারকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের ধরা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে বালি তোলার কাজে ব্যবহৃত একটি যন্ত্র ও দু’ধরনের পাইপ বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, প্রশাসনের নজর এড়াতে এখন পাইপের সাহায্যে নদী থেকে বালি তুলছে বালি মাফিয়ারা। যন্ত্র থেকে একটি দীর্ঘ পাইপ নদীর বালিতে ফেলে দেওয়া হচ্ছে। এরপর মেশিন চালু করলেই সেই পাইপে করে চলে আসছে বালি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে ময়নাগুড়ি থানার পুলিস এমন একটি বেআইনি বালি পাচারের আখড়ায় অভিযান চালায়। ভেস্তে দেওয়া হয়েছে বালি চুরির চেষ্টা। আটক করা হয়েছে এই কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ