Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চোরাই বাইকে করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা, গ্রেপ্তার এক

চুরি করা বাইকে অস্ত্র পাচারের চেষ্টা। শনিবার রাতে তা রুখল বারাসত ট্রাফিক পুলিস। ধৃতকে জেরা করে তার বাইক থেকে উদ্ধার হয়েছে এক রাউন্ড কার্তুজ ও একটি দেশি পিস্তল।

চোরাই বাইকে করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা, গ্রেপ্তার এক
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চুরি করা বাইকে অস্ত্র পাচারের চেষ্টা। শনিবার রাতে তা রুখল বারাসত ট্রাফিক পুলিস। ধৃতকে জেরা করে তার বাইক থেকে উদ্ধার হয়েছে এক রাউন্ড কার্তুজ ও একটি দেশি পিস্তল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুভাষ মণ্ডল, বাড়ি দত্তপুকুরে। রবিবার তাকে বারাসত আদালতে তোলা হলে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বারাসতের হেলাবটতলা এলাকায় চেকিং করছিল ট্রাফিক পুলিস। সন্দেহ হওয়ায় সুভাষকে আটক করে পুলিস গাড়ির কাগজপত্র দেখতে চায়। কিন্তু কথায় অসঙ্গতি মেলায় তাঁকে আটক করা হয়। জেরা করে পুলিস জানতে পারে, তাঁর বাইকটি চুরি করা। তাই এর কোনও কাগজপত্র নেই। এরপর গোটা গাড়িতে তল্লাশি করে পুলিস একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজও উদ্ধার করে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, সুভাষ দীর্ঘদিন ধরেই চুরি সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মূলত বাইক চুরি করে বিক্রির ক্ষেত্রে তাঁর নাম রয়েছে পুলিসের খাতায়। এদিন আদালতে সুভাষ স্বীকারও করে যে, একাধিক বাইক সে চুরি করেছে। পুলিস জানিয়েছে ধৃতকে জেরা করে এর পিছনে আর কেউ জড়িত আছে কি না, তা দেখা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ