Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬

ভারতীয় নাবিকদের উপর হামলা, মার্কিন কূটনীতিককে ফের তলব

ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় নাবিক। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স জেসন মিকসকে ফের ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক।

ভারতীয় নাবিকদের উপর হামলা,  মার্কিন কূটনীতিককে ফের তলব
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় নাবিক। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স জেসন মিকসকে ফের ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক। জানানো হল, পণ্যবাহী জাহাজে মার্কিন সেনার এহেন ‘প্রাণঘাতী’ হামলা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। এর আগে বুধবারও মিকসকে ডেকে পাঠিয়েছিল বিদেশ মন্ত্রক। কিন্তু তারপরেও একটি জাহাজে হামলা চালায় মার্কিন সেনা। ওই জাহাজটিতেও ভারতীয় নাবিকরা ছিলেন। যদিও কোনো হতাহতের খবর মেলেনি। তবে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নীরব কেন রয়েছেন, বলে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, আমাদের আপসকারী প্রধানমন্ত্রী মাদার ইন্ডিয়ার সন্তানদের রক্ষা করতে পারেন না। এদিন বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, অসামরিক জাহাজের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। তিনজন ভারতীয় নাবিকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। ভারত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের কাজ কোনোমতেই মেনে নেওয়া যায় না। ওমান উপসাগরের মতো সংবেদনশীল অঞ্চলে এমন কাজ সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে। ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের গভীর উদ্বেগের বিষয়টি যাতে মার্কিন কূটনীতিক তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন তার অনুরোধ করা হয়েছে। এছাড়া ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী যাতে আসামরিক মানুষের প্রাণহানি রোধে সবরকম ব্যবস্থা নেয়, তাও উল্লেখ করা হয়েছে।  গত বুধবার ওমান উপসাগরে এম টি সেত্তেবেলো নামে একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন সেনা। ওই জাহাজেও ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁর মধ্যে প্রাণ হারান তিনজন। যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ