মাহেলা জয়বর্ধনে কিছুদিন আগেই হেড কোচের পদ থেকে ইস্তফা দিলেন। তারপর মুম্বই ইন্ডিয়ান্স তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করে দিল। নতুন হেড কোচ হলেন কিয়েরন পোলার্ড। এর আগে ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছিলেন তিনি। তারপর ব্যাটিং কোচ হিসেবে ৪ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলেন। এবার তাঁর কাঁধে গুরু দায়িত্ব। সামনের ২০২৭ সালের আইপিএলের ২০ তম বর্ষে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নতুন ভূমিকায় ময়দানে নামবেন তিনি।
Advertisement



