Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাক্তারের উপর চড়াও, দক্ষিণ কলকাতার হাসপাতালে উত্তেজনা

৬৪ বছরের এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার নামকরা প্রাইভেট হাসপাতালে।

ডাক্তারের উপর চড়াও, দক্ষিণ কলকাতার হাসপাতালে উত্তেজনা
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৬৪ বছরের এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার নামকরা প্রাইভেট হাসপাতালে। স্নায়ুজনিত এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ওই রোগী সোমবার গভীর রাতে মারা যান। এরপরই পরিবারের লোকজন হাসপাতালের আইসিইউতে ঢুকে কর্তব্যরত চিকিৎসকের উপর চড়াও আইসিইউয়ের যন্ত্রপাতি নষ্ট করারও চেষ্টা করে বলে অভিযোগ। চিকিৎসককে বাঁচাতে গিয়ে আইসিইউয়ের এক কর্মী আহত হন। বুধবার গোটা বিষয়টিতে চিকিৎসক-কর্মীদের নিরাপত্তার অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। হাসপাতালের সিইও রূপক বড়ুয়া বলেন, সম্ভবত মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উত্তেজনারবশে এই কাণ্ড ঘটিয়েছে পরিবারের লোকজন। আবেগের বিষয়টি নয় বুঝলাম। কিন্তু তা বলে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর হামলা একেবারেই অনুচিত ও চূড়ান্ত নিন্দনীয় কাজ। আমরা পুলিসে লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিস জানিয়েছি, অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, ৮ জুন ওই বৃদ্ধকে ভর্তি করা হয়। সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। অভিযোগ, এরপরই ঘটনাটি ঘটে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ