Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ: গ্রেপ্তার দ্বিতীয় অভিযুক্ত

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে আক্রমণের ঘটনায় অভিযুক্ত আরও এক ব্যক্তি পুলিসের জালে।

দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ: গ্রেপ্তার দ্বিতীয় অভিযুক্ত
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে আক্রমণের ঘটনায় অভিযুক্ত আরও এক ব্যক্তি পুলিসের জালে। ধৃত তাহসিন সৈয়দ, মূল অভিযুক্ত রাজেশভাই খিমঝির বন্ধু বলেই দাবি পুলিসের। জানা গিয়েছে, শুক্রবার তাকে গুজরাত থেকে দিল্লিতে আনা হয়। খিমঝির সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ চলে। এরপর রবিবার তাহসিনকে হেফাজতে নেয় পুলিস। অভিযোগ, মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিডিও করে তাহসিনকে পাঠিয়েছিল খিমঝি। বদলে তাহসিন তাকে ২০০০ টাকা দেয়। এরপরই মুখ্যমন্ত্রীর রেখার উপর হামলার ঘটনাটি ঘটে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, হামলার আগে অবধি তাহসিনের সঙ্গেই যোগাযোগ রেখেছিল খিমঝি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ