সংবাদদাতা, মানিকচক: ভূতনির বন্যা কবলিত এলাকায় কমিউনিটি টয়লেট তৈরির উদ্যোগ নিল মানিকচক ব্লক প্রশাসন। গত দু’মাস বন্যা পরিস্থিতির জেরে এলাকার বাড়িঘর, শৌচলয় সব নষ্ট হয়েছে। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ভূতনির বিভিন্ন উঁচু স্থানে কমিউনিটি টয়লেট নির্মাণের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে আটটি কমিউনিটি টয়লেটের অনুমোদন পাওয়া গিয়েছে। শুক্রবার দক্ষিণ চণ্ডীপুরের বিভিন্ন মন্দির, মসজিদ ও উঁচু স্থানে আটটি কমিউনিটি টয়লেটের শিলান্যাস করা হয়। মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রানি মণ্ডল কাজের শিল্যানাস করেন।



