Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এটিএম জালিয়াতি করতে গিয়ে জয়নগরে গ্রেপ্তার যুবক

কোনও ব্যক্তিকে সাহায্য করার অছিলায় এটিএম কাউন্টারে ঢুকে পড়ত প্রতারক। তারপর হাতের জাদুতে আসল কার্ড হাতিয়ে নিয়ে গ্রাহকের হাতে ধরিয়ে দেওয়া হতো নকল কার্ড।

এটিএম জালিয়াতি করতে  গিয়ে জয়নগরে গ্রেপ্তার যুবক
  • ৭ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: কোনও ব্যক্তিকে সাহায্য করার অছিলায় এটিএম কাউন্টারে ঢুকে পড়ত প্রতারক। তারপর হাতের জাদুতে আসল কার্ড হাতিয়ে নিয়ে গ্রাহকের হাতে ধরিয়ে দেওয়া হতো নকল কার্ড। এইভাবেই জয়নগরের ধোসা বাজারে একটি এটিএম কাউন্টারে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করতে যায় এক যুবক। কিন্তু পুলিস তাকে ধরে ফেলেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুভম মাল। তার কাছ থেকে ২৪টি নকল ডেবিট কার্ড এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত যুবক বিষ্ণুপুর কন্যানগরের বাসিন্দা। পুলিস জানিয়েছে, স্থানীয় বাসিন্দা সহদেব মণ্ডল বুধবার ধোসা বাজারে টাকা তুলতে গিয়েছিলেন। এটিএম কাউন্টারে ঢুকে মেশিনে কার্ড ঢোকাতে ভুল হচ্ছিল তাঁর। পিছনেই ছিল শুভম নামে ওই যুবক। সহদেবকে ‘সাহায্য’ করতে উপযাচক হয়ে এগিয়ে যায় সে। অভিযোগ, আসল কার্ডটি হাতিয়ে নিয়ে সে সহদেবের হাতে একটি নকল ডেবিট কার্ড ধরিয়ে দেয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ