Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এটিএম জালিয়াতি, গ্রেপ্তার বিহারের ৩

দিল্লিতে এটিএম জালিয়াতিতে অভিযুক্ত বিহারের বাসিন্দা ৩ যুবক কলকাতায় গা ঢাকা দিয়েছিলেন। পূর্ব যাদবপুর থানা এলাকায় থাকছিলেন বাড়ি ভাড়া নিয়ে।

এটিএম জালিয়াতি, গ্রেপ্তার বিহারের ৩
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে এটিএম জালিয়াতিতে অভিযুক্ত বিহারের বাসিন্দা ৩ যুবক কলকাতায় গা ঢাকা দিয়েছিলেন। পূর্ব যাদবপুর থানা এলাকায় থাকছিলেন বাড়ি ভাড়া নিয়ে। শনিবার সেখানে হানা দেয় দিল্লি পুলিশের একটি বিশেষ দল। গ্রেপ্তার করে ৩ জনকে। লালবাজার জানিয়েছে, ধৃতদের নাম ভারত বিশাল, ইন্দ্রজিৎ কুমার ও ভিরাজ কুমার। লালবাজার সূত্রে খবর, দিল্লির একাধিক জায়গায় এটিএম মেশিনে স্কিমার লাগিয়ে কার্ডের তথ্য হাতিয়ে টাকা লোপাট করেন অভিযুক্তরা। দীর্ঘদিন ধরে তাঁদের লোকেশন ট্র্যাক করছিলেন তদন্তকারীরা। শুক্রবার রাতে পূর্ব যাদবপুর থানা এলাকার একটি বাড়ির লোকেশন পান। তারপর লালবাজারের সঙ্গে যোগাযোগ করেন। পূর্ব যাদবপুর থানার ফোর্স সঙ্গে নিয়ে অভিযান চালায় দিল্লি পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৮টি পিওএস মেশিন, ৬২ট এটিএম কার্ড, ১৪ মোবাইল ফোন ও ১০ সিম কার্ড। শনিবার তাদের আলিপুর আদালতে পেশ করা হয় ট্রানজিট রিমান্ডের জন্য। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ