Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

আটলান্টিকে কঠিন রোয়িং চ্যালেঞ্জ

যা কিছু কঠিন, তার প্রতি কিছু মানুষের এক অদম্য আকর্ষণ থাকে। দাঁড় বেয়ে (রোয়িং) আটলান্টিক মহাসাগর পেরিয়ে যাওয়ার সেই কঠিন স্বপ্নই এখন দেখছেন চারজন মহিলা। ইংল্যান্ডের বাসিন্দা ডেবরা কোপে এবং তাঁর তিন বন্ধু কঠিন সেই রোয়িং চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।

আটলান্টিকে কঠিন রোয়িং চ্যালেঞ্জ
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
যা কিছু কঠিন, তার প্রতি কিছু মানুষের এক অদম্য আকর্ষণ থাকে। দাঁড় বেয়ে (রোয়িং) আটলান্টিক মহাসাগর পেরিয়ে যাওয়ার সেই কঠিন স্বপ্নই এখন দেখছেন চারজন মহিলা। ইংল্যান্ডের বাসিন্দা ডেবরা কোপে এবং তাঁর তিন বন্ধু কঠিন সেই রোয়িং চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত। ডেবরা নিজে ৬৪ বছর বয়সে পৌঁছেও অকুতোভয়। তাঁর সঙ্গীরাও প্রবীণা। প্রায় তিন হাজার মাইল অর্থাৎ প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ রোয়িং করে পাড়ি দেবেন তাঁরা। ক্যানারি আইল্যান্ড থেকে অ্যান্টিগা— বিশ্বের কঠিনতম রোয়িং চ্যালেঞ্জের জন্য বিখ্যাত। সেই পথেই এগবেন ডেবরা ও তাঁর বন্ধুরা। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে এই চ্যালেঞ্জ। চার মাস ধরে নৌকা চালানো সহ আনুষঙ্গিক নানা ধরনের প্রশিক্ষণ নিয়েছেন এই চারজন। এ প্রসঙ্গে ডেবরা সাংবাদিকদের বলেন, ‘আমরা এই চ্যালেঞ্জের সময় ৫০ দিন ধরে শুকনো খাবার খাব। বিলাসিতার কোনও জায়গা নেই। বাথরুম ব্যবহার করা কঠিন চ্যালেঞ্জের। আসলে এই পথ পাড়ি দিতে গেলে একেবারে শিকড়ে ফিরে যেতে হবে। আমার মতে এটা শারীরিক নয়, অনেক বেশি মানসিক চ্যালেঞ্জ।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ