Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রিয়ালকে পাঁচ গোল আতলেতিকোর

শনিবার ওয়ান্ডা মেট্রোপলিটানোতে জাবি আলোন্সো-ব্রিগেডকে পাঁচ গোলের মালা পরাল ডিয়েগো সিমিওনের দল।

রিয়ালকে পাঁচ গোল আতলেতিকোর
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: লা লিগায় লজ্জার হার রিয়াল মাদ্রিদের। শনিবার ওয়ান্ডা মেট্রোপলিটানোতে জাবি আলোন্সো-ব্রিগেডকে পাঁচ গোলের মালা পরাল ডিয়েগো সিমিওনের দল। জোড়া গোলে ম্যাচের নায়ক জুলিয়ান আলভারেজ। এছাড়া আতলেতিকোর হয়ে স্কোরশিটে নাম তুলেছেন নরমান্ড ও গ্রিজম্যান। রিয়ালের দুই গোলদাতা যথাক্রমে কিলিয়ান এমবাপে ও আদ্রা গুলের। যদিও লা লিগা মরশুমে প্রথম হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। আর আতলেতিকো উঠে এল চতুর্থ স্থানে। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।
গত মরশুমে হতশ্রী পারফরম্যান্সের পর এবছর ঘরের ছেলেকে কোচের দায়িত্ব দেয় রিয়াল। আর জাবি আলোন্সো যুগের সূচনাটা দাপটেই হয়েছিল। লা লিগায় প্রথম ছয় ম্যাচ জয়ে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল এমবাপেদের। তবে শনিবার মাদ্রিদ ডার্বিতে তাঁদের মাটিতে নামিয়ে আনল আতলেতিকো। ১৪ মিনিটেই হোম টিমকে লিড এনে দেন নরমান্ড (১-০)। যদিও এই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ২৫ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে (১-১)। এই পর্বে রিয়ালকে বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল। এমবাপেদের অহরহ আক্রমণে খেই হারিয়ে ফেলে আতলেতিকোর রক্ষণভাগ। সেই সুযোগে ৩৬ মিনিটে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আদ্রা গুলের। তবে ধাক্কা সামলে প্রথমার্ধের সংযোজিত সময়ে সরলোথের  গোলে সমতায় ফেরে সিমোনে-ব্রিগেড (২-২)। এরপর দ্বিতীয়ার্ধে ৫১ ও ৬৩ মিনিটে জোড়া গোল করে আতলেতিকোর জয় কার্যত নিশ্চিত করে ফেলেন জুলিয়ান আলভারেজ (৪-২)। আর সংযোজিত সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন গ্রিজম্যান (৫-২)। 

Advertisement

আতলেতিকো-৫                    :                       রিয়াল-২

Advertisement
সম্পর্কিত সংবাদ