Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টে আপাতত স্বস্তিতে অতীন

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের মামলা বিচারাধীন থাকাকালীন যেন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির মতো পদক্ষেপ না করা হয়।

হাইকোর্টে আপাতত স্বস্তিতে অতীন
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের মামলা বিচারাধীন থাকাকালীন যেন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির মতো পদক্ষেপ না করা হয়। রাজ্যকে তা নিশ্চিত করতে বলল হাইকোর্ট। জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অতীন। সোমবার সেই মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে গিয়েছে। আজ মঙ্গলবার ওই মামলার শুনানি হতে পারে। আদালতের নির্দেশ, এইসময়ের মধ্যে যাতে অতীনকে গ্রেপ্তার না-করা হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। রাজ্যের আইনজীবীকে বিচারপতি ঘোষ বলেছেন, ‘মামলাকারীকে গ্রেপ্তার করবেন না। অনেক রক্ষাকবচের মেয়াদ শেষ হলে একদিনের মধ্যেই গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে! এক্ষেত্রে তেমন যেন না-হয়।’ 

Advertisement

বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী বলেন, পরিস্থিতি বিবেচনা করেই পুলিশ পদক্ষেপ করে থাকে। তবে কোনো মামলা বিচারাধীন থাকলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। পুলিশকে তা জানিয়ে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ