দুবাই: জয় দিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করল ভারত। বুধবার মরু শহর দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আয়োজক দেশ আরব আমিরশাহিকে ফুৎকারে উড়িয়ে দিল সূর্যকুমার ব্রিগেড। ৫৮ রানের টার্গেট পূরণ করতে ভারতের লেগেছে মাত্র ৪ ওভার ৩ বল।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার। ব্যাটিং করতে নেমে প্রথমে থেকেই বিপর্যয়ের মুখে পড়ে ইউএই। তাদের প্রথম উইকেট যায় ২৬ রানে। এর পরে তাসের ঘরে মতো ভেঙে পড়ে গোটা ব্যাটিং লাইন আপ। দেখতে দেখতে মাত্র ৫৭ রানে অল আউট হয়ে যায় গোটা ইউএই দল। কূলদীপ যাদব ২.১ ওভারে ৭ রান দিয়ে একাই চার উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ তিনি। ৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪.৩ ওভারে এক উইকেট হারিয়ে ভারত তোলে ৬০ রান। অভিষেক শর্মা ৩০ রান করেন। শুভমন গিল (২০) ও সূর্যকুমার যাদব (৭) অপরাজিত ছিলেন।