Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সিডনি থান্ডার্সে যোগ দিচ্ছেন অশ্বিন

প্রথমবার কোনও ভারতীয় তারকা ক্রিকেটারকে বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যাবে। সিডনি থান্ডার্সে যোগ দিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন।

সিডনি থান্ডার্সে যোগ দিচ্ছেন অশ্বিন
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

সিডনি: প্রথমবার কোনও ভারতীয় তারকা ক্রিকেটারকে বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যাবে। সিডনি থান্ডার্সে যোগ দিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৯ বছর বয়সি এই স্পিনার সম্প্রতি জাতীয় দল এবং আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন। তাই বিদেশের লিগে খেলার ব্যাপারে বিসিসিআইয়ের ছাড়পত্র পেতে আর কোনও বাধা নেই। জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ আলাদা করে অশ্বিনের সঙ্গে যোগাযোগ করেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর, তারকা স্পিনার বিবিএলে খেলার সম্মতিও জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ