Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বীরভূমে তৃণমূলের কর্মসূচি ঘোষণার দায়িত্বে আশিস

বীরভূম জেলা তৃণমূলের বৈঠক ও কর্মসূচি ঘোষণা করবেন দলের জেলার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্য নেতৃত্বের তরফে এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

বীরভূমে তৃণমূলের কর্মসূচি ঘোষণার দায়িত্বে আশিস
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূম জেলা তৃণমূলের বৈঠক ও কর্মসূচি ঘোষণা করবেন দলের জেলার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্য নেতৃত্বের তরফে এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বীরভূম জেলার জন্য ৯ সদস্যের কোর কমিটি গড়ে দিয়েছে তৃণমূল। সাংগঠনিক পরিসরে জেলা চেয়ারম্যান পদে আছেন আশিস বন্দ্যোপাধ্যায়। এখন থেকে জেলায় বৈঠক ডাকা এবং কর্মসূচি ঘোষণা সংক্রান্ত সব বিষয় জানাবেন আশিসবাবুই। 

Advertisement

শনিবার কলকাতায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে এক টেবিলে বসিয়ে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। কিন্তু ওই বৈঠকের পর অনুব্রত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দলের ২৫ জুন বৈঠক সংক্রান্ত খবর দেন। কিন্তু এই বৈঠকের কথা আগেই ঘোষণা করেছেন আশিসবাবু। ফলে অনুব্রত কেন ফের ঘোষণা করলেন, তা নিয়ে চর্চা শুরু হয়। 
গোটা বিষয়টির খবর যায় তৃণমূল রাজ্য সভাপতির কাছে। তৃণমূল ভবন সূত্রের খবর, বীরভূম জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে আশিসবাবুই যাবতীয় ঘোষণা করবেন। কবে বৈঠক, কারা উপস্থিত থাকবেন, সবটা জানাবেন তিনিই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ