Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রথম দিনই জমজমাট অ্যাসেজ, স্টার্কের পালটা দিলেন স্টোকস

১৮৮৮ সালে সিডনিতে এবং ১৮৯৬ সালে লর্ডসে অ্যাসেজের প্রথম দিনে পড়েছিল ১৮ উইকেট।

প্রথম দিনই জমজমাট অ্যাসেজ, স্টার্কের পালটা দিলেন স্টোকস
  • ২২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পারথ: প্রথম দিনেই পড়ল ১৯ উইকেট! অ্যাসেজের ইতিহাসে যা রেকর্ড। ১৮৮৮ সালে সিডনিতে এবং ১৮৯৬ সালে লর্ডসে অ্যাসেজের প্রথম দিনে পড়েছিল ১৮ উইকেট। কিন্তু ১৯ উইকেট, নৈব নৈব চ। শুক্রবার পারথে নাটকীয়তার ভরা দিনে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে ইংল্যান্ড। আপাতত ৪৯ রানে এগিয়ে আছে তারা। টস জিতে ব্যাটিং নিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়েছিল ১৭২ রানে। মিচেল স্টার্কের ৫৮ রানে ৭ উইকেটই ভাঙন ধরায় সফরকারী দলে। অভিষেককারী ব্রেন্ডন ডোগেট (২-২৭) ও ক্যামেরন গ্রিন (১-১০) বাকি উইকেট ভাগ করে নেন। জো রুট (০), ক্যাপ্টেন বেন স্টোকস (৬) দুই অঙ্কের রানেও পৌঁছননি। হ্যারি ব্রুক করেন ৫২। এদিন দু’দলের মধ্যে একমাত্র তিনিই পঞ্চাশ পেরিয়েছেন।

Advertisement

পারথ স্টেডিয়ামে ৫১হাজার ক্রিকেটপ্রেমীর সামনে দিনের প্রথম ওভারেই উইকেট নেন স্টার্ক। ৩৫ বছর বয়সি বাঁ-হাতি পেসারের দাপটে লাঞ্চের পর মাত্র ৬৭ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। তারমধ্যে শেষ ৫ উইকেট পড়ে মাত্র ১২ রানে! এত তাড়াতাড়ি দাঁড়ি পড়ে ইংল্যান্ডের ইনিংসে যে পিঠের সমস্যায় মাঠের বাইরে যাওয়া অজি ওপেনার উসমান খাওয়াজা শুরুতে ব্যাট হাতে নামতে পারেননি। তিনি চার নম্বরে নামতে বাধ্য হন। ব্যাটিং অর্ডার তালগোল পাকিয়ে যাওয়া প্রভাব ফেলে অস্ট্রেলিয়ার ইনিংসে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারা। দিনের শেষে ৯ উইকেটে অস্ট্রেলিায়র সংগ্রহ ১২৩। স্টোকসের বিধ্বংসী বোলিংই (৫-২৩) ধস নামায়। জোফরা আর্চার (২-১১), ব্রাইডন কার্স (২-৪৫) ছিলেন সঙ্গতে। অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ (১৭), মার্নাস লাবুশানে (৯), অভিষেককারী ওপেনার জেক ওয়েদারাল্ড (০) ব্যর্থ।

Advertisement
সম্পর্কিত সংবাদ