Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়ির সুভাষ রোডে ছাই ভর্তি ডাম্পারের দাপট, সরব বাসিন্দারা

সাঁতুড়ির গ্রামীণ সড়ক সুভাষ রোডে রোজকারের এই ডাম্পারের চলাচলে ছাই পড়ছে রাস্তায়।

সাঁতুড়ির সুভাষ রোডে ছাই ভর্তি ডাম্পারের দাপট, সরব বাসিন্দারা
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: ছাই বোঝাই ডাম্পারের দাপটে রাস্তার দফারফা অবস্থা। সাঁতুড়ির গ্রামীণ সড়ক সুভাষ রোডে রোজকারের এই ডাম্পারের চলাচলে ছাই পড়ছে রাস্তায়। ফলে ওই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছাই জমারাস্তায় বৃষ্টির জলে পড়ে তা পিচ্ছিল হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দারা এই রাস্তা দিয়ে চলাচলে আতঙ্কিত। রাস্তা দিয়ে গাড়ির যাতায়াতেআকছার ঘটছে দুর্ঘটনা। ভোগান্তির জেরে ডাম্পার চালক থেকে শুরু করে কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। পরিবর্তে অভিযোগকারীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বাসিন্দারা সোচ্চার হয়েছেন।সাঁতুড়ির বিডিও পার্থ দাস বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়ায় বেশ কয়েকটি স্পঞ্জ ও স্টিল কারখানা রয়েছে। সেই কারখানার ছাই বর্তমানে ডাম্পারের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফেলা হয়। অভিযোগ, সাঁতুড়ি ও নিতুড়িয়ায় কিছু নিচু জমি ভরাটের জন্য  ওই ছাই ফেলা হচ্ছে। সেই ছাই বোঝাই গাড়িগুলি সুভাষ রোড দিয়ে যাচ্ছে। ছাই নিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি থেকে ছাই পড়ছে। এর মধ্যে বৃষ্টি হলে দুর্ভোগ চরমে উঠছে। পিচ্ছিল হয়ে যাচ্ছে রাস্তা। ফলে পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা রাস্তা দিয়ে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। বস্তুত, সাঁতুড়ি ব্লক এলাকার মানুষের জন্য এই রাস্তা গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে সুভাষ মোড় তথা নিতুড়িয়া যাওয়া যায়। সুভাষ মোড় থেকে বাস ধরে এলাকার মানুষ আসানসোল ও পুরুলিয়া যাতায়াত করেন। অন্যদিকে, অপর প্রান্তের মানুষজন এই রাস্তা দিয়ে মুরাডি রেলস্টেশন, রামচন্দ্রপুর চক্ষু হাসপাতালেওযান। এলাকার বাসিন্দা অঞ্জন গোস্বামী, অরিজিৎ মণ্ডলরা রাস্তায় ছাই ভর্তি ডাম্পারের চলাচল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তাঁরা জানান, গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল হয়ে পড়ায় যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। প্রশাসনের দ্রুত পদক্ষেপ  নিতে  হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ