Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬

অন্তর্বর্তী জামিনের আরজি খারিজ, সুপ্রিম-ধাক্কা আশারামের

সুপ্রিম কোর্টে বড়ো ধাক্কা ধর্ষণ মামলায় জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর। তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

অন্তর্বর্তী জামিনের আরজি খারিজ, সুপ্রিম-ধাক্কা আশারামের
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বড়ো ধাক্কা ধর্ষণ মামলায় জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর। তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি পি বি ভারালের বেঞ্চে এসংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আরজি জানিয়েছিলেন আশারাম। তা খারিজ করলেও জেলবন্দি ধর্মগুরুর দেখভালের জন্য ২৪ ঘণ্টা প্রশিক্ষিত সহকারী রাখার অনুমতি দিয়েছে কোর্ট। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, যদি শারীরিক অবস্থার আরও অবনতি হয়, সেক্ষেত্রে দ্রুত শুনানির জন্য তিনি আবেদন জানাতে পারবেন। এদিন রাজস্থান সরকারের তরফে শীর্ষ আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। তিনি জানান, প্যারোলের আবেদন জানিয়ে পৃথক একটি আবেদন জমা দিয়েছেন আশারামের আইনজীবী। এর জবাবে ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু আইনজীবী জানান, অনেক আগেই ওই আবেদন জমা দেওয়া হয়েছিল। তার সঙ্গে শারীরিক অসুস্থতার কোনো সম্পর্ক নেই। গত ২১ জুলাই শীর্ষ আদালতের নির্দেশমতো ধৃতের শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য একটি মেডিকেল বোর্ড তৈরি করেছিল এইমস। তারা জানিয়েছিল, আশারামের নিয়মিত দেখভাল করা জরুরি। কিন্তু হাসপাতালে ভরতি করার দরকার নেই।  ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ