Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সমীহ আদায় করতে তৈরি এরিয়ান

ভারতীয় ফুটবলে অন্যতম প্রাচীন ক্লাব এরিয়ান। অন্যতম প্রতিষ্ঠাতা  প্রবাদপ্রতিম দুখীরাম মজুমদার।

সমীহ আদায় করতে তৈরি এরিয়ান
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৮৮৪ সাল।

Advertisement

ইতিহাস: ভারতীয় ফুটবলে অন্যতম প্রাচীন ক্লাব এরিয়ান। অন্যতম প্রতিষ্ঠাতা  প্রবাদপ্রতিম দুখীরাম মজুমদার। ১৯১৪ সালে দু’টি ভারতীয় ক্লাবকে কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার অনুমতি দেয় আইএফএ। তাদের অন্যতম এরিয়ান।
উল্লেখযোগ্য ফুটবলার: সাহু মেওয়ালাল, করুণা ভট্টাচার্য, সামাদের মতো কিংবদন্তি ফুটবলার এরিয়ানের জার্সি গায়ে চাপিয়েছেন। বর্তমান স্কোয়াডে একঝাঁক সিনিয়রের পাশাপাশি বেশ কিছু প্রতিশ্রুতিবান ফুটবলার রয়েছেন। সংগ্রামজিৎ রায়চৌধুরি, আকাশ মুখার্জি, কিমকিমা, আফতাব আলমদের পাশাপাশি সজল সাহানিদের উপর নজর থাকবে। 
কোচের মন্তব্য: এবার দলের দায়িত্ব নিয়েছেন রঞ্জন চৌধুরি। তিনি বললেন, ‘গ্রুপে মহমেডান স্পোর্টিং, ডায়মন্ডহারবার এফসি’র মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। পয়েন্ট হারালে সমস্যা বাড়বে। তবে ম্যাচ অনুযায়ী পরিকল্পনা তৈরি।’
সেরা পারফরম্যান্স: শতবর্ষ প্রাচীন ক্লাবের মুকুটে অসংখ্য কীর্তির পালক। ১৯২৮ সালে রোভার্স কাপের সেমি-ফাইনালে পৌঁছয় তারা। ১৯৪০ সালে মোহন বাগানকে হারিয়ে আইএফএ শিল্ড জয় অন্যতম সেরা কৃতিত্ব। আর ঘরোয়া লিগে এরিয়ান বরাবরই জায়ান্ট কিলার। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ক্লাবের সভাপতি। 
লক্ষ্য: বাংলা ফুটবলের অন্যতম সেরা পাইপলাইন এরিয়ান। ফুটবলার তুলে আনার লক্ষ্যে অবিচল ক্লাব কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ