Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জীবনকৃতি সম্মানে তৃপ্ত অরূপ ভট্টাচার্য

আগামী ৩০ আগস্ট ধনধান্য অডিটোরিয়ামে পুরস্কৃত হবেন সিএবি’র বর্ষসেরারা

জীবনকৃতি সম্মানে তৃপ্ত অরূপ ভট্টাচার্য
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩০ আগস্ট ধনধান্য অডিটোরিয়ামে পুরস্কৃত হবেন সিএবি’র বর্ষসেরারা। সেখানে আমন্ত্রিত জাহির খান, যুবরাজ সিং ও হরভজন সিং। তাঁদের উপস্থিতিতেই জীবনকৃতি পুরস্কার পাবেন অরূপ ভট্টাচার্য। ৪৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩২ উইকেট ও ১১৬৩ রান রয়েছে তাঁর। একসময় জাতীয় দলে খেলার সম্ভাবনা জাগিয়ে ছিলেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূর্ণ হয়নি। পরবর্তীকালে জুনিয়রদের জাতীয় নির্বাচক হন। সেই সময়ই উঠে আসেন শুভমান গিলরা। এখন তিনি বাংলার সিনিয়র দলের স্পিন কোচ। অরূপের কথায়, ‘ক্রিকেটই আমায় সবকিছু দিয়েছে। না হলে আমায় কেউ চিনত না। জীবনকৃতি পেয়ে তৃপ্ত।’ মহিলাদের ক্ষেত্রে জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন শ্যামা সাউ। পুরুষদের সিনিয়র বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সুদীপ ঘরামি। মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা তনুশ্রী সরকার। 

Advertisement

এদিন অ্যাপেক্স কমিটির সভাও ছিল সিএবি’তে। সাম্প্রতিক একের পর এক অভিযোগের নিরিখে এই সভার দিকে নজর ছিল ক্রিকেট মহলের। জানা গিয়েছে, যুগ্ম সচিব দেবব্রত দাসকে বলা হয়েছে, সিএবি’র প্রাপ্য টিকিটের টাকা বকেয়া থাকলে তা মেটানোর জন্য। অন্য কোনও বিষয়ে যদিও সিদ্ধান্ত হয়নি। সেই বিষয়ে আগামী দিনে ওম্বুডসম্যান সিদ্ধান্ত নেবেন। একইসঙ্গে, বেজে গেল সিএবি’র নির্বাচনের দামামা। সৌরভ গাঙ্গুলি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিএবি’র বার্ষিক সাধারণ সভা হবে ২০ সেপ্টেম্বর।

Advertisement
সম্পর্কিত সংবাদ