Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ফের আইপিএল চেয়ারম্যান হচ্ছেন অরুণ ধুমাল

একটা সময় বিসিসিআইয়ের নির্বাচন ঘিরে শোরগোল পড়ে যেত রাজনৈতিক মহলে। কিন্তু এখন নির্বাচন হয় না। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদাধিকারী চয়ন ট্রেন্ড হয়ে দাঁড়িছে

ফের আইপিএল চেয়ারম্যান হচ্ছেন অরুণ ধুমাল
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: একটা সময় বিসিসিআইয়ের নির্বাচন ঘিরে শোরগোল পড়ে যেত রাজনৈতিক মহলে। কিন্তু এখন নির্বাচন হয় না। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদাধিকারী চয়ন ট্রেন্ড হয়ে দাঁড়িছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ১৮ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেদিনই আইপিএল গভর্নিং কাউন্সিলের দু’টি পদে নির্বাচন হবে। তার মধ্যে রয়েছে আইপিএল চেয়ারম্যান পদটিও। এতদিন দায়িত্ব পালন করেছেন অরুণ ধুমাল। তাঁর রাজনৈতিক পরিচয় সকলেরই জানা। দাদা অনুরাগ ঠাকুর বিজেপি সাংসদ। বাবা প্রেমকুমার ধুমাল ছিলেন হিমাচল প্রদেশের বিজেপির টিকিটে জেতা মুখ্যমন্ত্রী। সেই অঙ্কেই অরুণ ধুমাল আইপিএল চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। মেয়াদ শেষে ফের তিনি পুননির্বাচিত হতে চলেছেন। কারণ, একমাত্র তিনিই এই পদে মনোনয়ন জমা দিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ