Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইপিএলে জয়ের খোঁজে ম্যান ইউ, লিভারপুল, চেলসির চ্যালেঞ্জ সামলাতে তৈরি আর্সেনাল

কোচ এনজো মারেস্কার হাত ধরে গত মরশুমে ইপিএলে প্রথম চারে শেষ করে চেলসি। জেতে ক্লাব বিশ্বকাপ ও ইউরোপা কনফারেন্স লিগ।

ইপিএলে জয়ের খোঁজে ম্যান ইউ, লিভারপুল, চেলসির চ্যালেঞ্জ সামলাতে তৈরি আর্সেনাল
  • ৩০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: কোচ এনজো মারেস্কার হাত ধরে গত মরশুমে ইপিএলে প্রথম চারে শেষ করে চেলসি। জেতে ক্লাব বিশ্বকাপ ও ইউরোপা কনফারেন্স লিগ। চলতি মরশুমে সেই ছন্দ ধরে রেখে বর্তমানে লিগ টেবিলে প্রথম দু’য়ে রয়েছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। তবে এবার তাদের সামনে কঠিন লড়াই। রবিবার ঘরের মাঠে চেলসির প্রতিপক্ষ লিগ টপার আর্সেনাল। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সবার আগে গানাররা। আর সমসংখ্যক ম্যাচে চেলসির সংগ্রহ ২৩ পয়েন্ট। ফলে তারা জিতলে লিগ টেবিলের অবস্থানে কোনও পরিবর্তন হবে না ঠিকই। তবে দু’দলের মধ্যে পার্থক্য অনেকটাই কমবে। সেই লক্ষ্যে রবিবার গানারদের চ্যালেঞ্জ জানাতে তৈরি মারেস্কা-ব্রিগেড। পক্ষান্তরে, অ্যাওয়ে ম্যাচে জয়ের ছন্দ বজায় রেখে শীর্ষস্থান আরও মজবুত করতে মরিয়া আর্সেনাল।

Advertisement

দিনের অপর ম্যাচে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে লিভারপুল। প্রথম পাঁচ ম্যাচ জিতে লিগের শুরুটা দারুণ করেছিলেন মো সালাহরা। তবে পরের সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে আর্নে স্লট-ব্রিগেড। আর সব টুর্নামেন্ট মিলিয়ে সেই সংখ্যাটা ১২ ম্যাচে ৩। দলের এমন ফলে চরম হতাশ ‘দ্য রেডস’ কোচ। এই খারাপ সময় কাটিয়ে আনার জন্য ফুটবলারদের বাড়তি তাগিদ দেখাতে বলছেন স্লট। সেই লক্ষ্যেই রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মরিয়া লিভারপুল ফুটবলাররা। উল্লেখ্য, ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে নেমে গিয়েছে লিভারপুল।
রবিবার জয়ের সরণিতে ফিরতে মরিয়া ম্যান ইউ। অ্যাওয়ে ম্যাচে রেড ডেভিসলের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। একটা সময় টানা তিন ম্যাচে জিতে পরথণ ছয়ে উঠে এসেছিল তারা। তবে শেষ তিন ম্যাচে পয়েন্ট খুইয়ে বর্তমানে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে রুবেন আমোরিমের ছেলেরা। তাই রবিবার জিতে লিগ টেবিলে উন্নতি করাই লক্ষ্য ব্রুনো ফার্নান্ডেজদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ