Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৃত খোকন দাসকে নিয়ে আসা হল বর্ধমানে, আজ তোলা হবে আদালতে

উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে প্রাক্তন বিধায়ক খোকন দাসকে নিয়ে আসা হল বর্ধমানে। সোমবার সন্ধ্যায় তাঁকে থানায় ঢোকানো হয়।

ধৃত খোকন দাসকে নিয়ে আসা হল বর্ধমানে, আজ তোলা হবে আদালতে
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে প্রাক্তন বিধায়ক খোকন দাসকে নিয়ে আসা হল বর্ধমানে। সোমবার সন্ধ্যায় তাঁকে থানায় ঢোকানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজের কাছে তিনি আত্মগোপন করেছিলেন। উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় তাঁকে রবিবার গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণা, তোলাবাজি, মারধর সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মঙ্গলবার তাঁকে বর্ধমান আদালতে তোলা হবে।

Advertisement

স্থানীয়রা বলেন, এক সময় খোকনের আর্থিক অবস্থা সঙ্গীন থাকলেও তৃণমূল ক্ষমতায় আসার পর তাঁর ভোল বদলে যায়। রথতলায় প্রাসাদসম বাড়ি তৈরি হয়। এছাড়া নামে বেনামে তাঁর বিভিন্ন জায়গায় সম্পত্তি ছড়িয়ে রয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা পিন্টু সাম বলেন, অনেকের সম্পত্তি তিনি জোর করে দখল করেছেন। তোলাবাজি করেই এত টাকার মালিক হয়েছেন। প্রতি বছর মেলা করার নামে তিনি টাকা লুট করেছেন। এসব নিয়ে প্রশাসন তদন্ত করবে। 
শহরবাসী ও তৃণমূল নেতাদের বক্তব্য, এক সময় খোকন লড়াই করে সংগঠনের ভিত মজবুত করেছিল। বিধায়ক হওয়ার পর তাঁর আচরণ বদলে যায়। তিনি যাঁদের নিয়ে ঘুরতেন, তাঁদের বেশির ভাগের নামেই বিভিন্ন অভিযোগ ছিল। দলের অনেকেই তা মানতে পারেননি। কিন্তু, তাঁর বিরুদ্ধে বলার সাহস কারও ছিল না। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপর মিথ্যা কেস দেওয়া হচ্ছে। এক পুলিশ আধিকারিক বলেন, বর্ধমান শহরের আরও কয়েকজন প্রভাবশালী কাউন্সিলারকে খোঁজা হচ্ছে। তাঁরা ভোটের ফল বেরনোর পর থেকেই গা ঢাকা দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ