Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ নাদিয়ালে, গ্রেপ্তার

বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানা এলাকায়। তরুণী চিৎকার করলে তাঁর সন্তানকে খুন করার হুমকি দেন অভিযুক্ত।

বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ নাদিয়ালে, গ্রেপ্তার
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানা এলাকায়। তরুণী চিৎকার করলে তাঁর সন্তানকে খুন করার হুমকি দেন অভিযুক্ত। তরুণীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে নাদিয়াল থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২১ তারিখ নির্যাতিতা তরুণীর বাড়িতে জোর করে ঢুকে পড়েন অভিযুক্ত। এরপর তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তরুণী চিৎকার করে বিষয়টি সকলকে জানাতে চেষ্টা করেন। তখন তাঁর সন্তানকে খুন করার হুমকি দেন অভিযুক্ত। ভয়ে তিনি কোনও প্রতিবাদ করেননি। অভিযোগ, এর আগেও ওই তরুণীকে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন ওই যুবক। শেষে নির্যাতিতা সাহস সঞ্চয় করে ২১ সেপ্টেম্বর নাদিয়াল থানায় গিয়ে অভিযোগ করেন। তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। তরুণী অভিযোগ করেন, অভিযুক্ত এলাকারই বাসিন্দা। তাঁর নাম নজরুল। ঘটনার পর অভিযুক্ত এলাকাছাড়া ছিলেন। মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ