• ‘লাস্যলাবণ্য’ আয়োজিত এক বৈচিত্রময় নৃত্যানুষ্ঠান সদ্য আয়োজিত হল রবীন্দ্র সদনে। মন্ত্রপাঠের দ্বারা অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছিল শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান। আদ্যা চৌধুরী ও তাঁর ছাত্রীদের দ্বারা পরিবেশিত ‘মোক্ষ’ এক অন্য মাত্রা পেয়েছে। শিশুশিল্পীদের নিয়ে আয়োজিত ‘অমল’ ও ‘সুরের ঝরনা’ দর্শকের মন কেড়ে নিয়েছে। বৈচিত্রে রবীন্দ্রনাথ দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। নৃত্যগুরু ঊর্মিলা ভৌমিক ও তাঁর ছাত্রছাত্রীদের পরিবেশনা এককথায় অনবদ্য। সর্বশেষ নৃত্যালেখ্য ‘শক্তি’ এক মনোমুগ্ধকর পরিবেশনা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঊর্মিলা ভৌমিক।



