Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ব্রতীর আয়োজন

মনের ব্যাপক বিস্তার ও বিশ্লেষণ নিয়ে ‘হে মন’ শীর্ষক অনুষ্ঠান উপস্থাপন করল রবীন্দ্র সঙ্গীত চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্র ‘ব্রতী’

ব্রতীর আয়োজন
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলি ঘোষ: মনের ব্যাপক বিস্তার ও বিশ্লেষণ নিয়ে ‘হে মন’ শীর্ষক অনুষ্ঠান উপস্থাপন করল রবীন্দ্র সঙ্গীত চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্র ‘ব্রতী’। তাদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে জিডি বিড়লা সভাঘরে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় সংস্থার শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে পরিবেশিত ‘আজি এ আনন্দ সন্ধ্যা’ গানের মাধ্যমে। এরপর কথায়, গানে, পাঠে ও নাচে বর্ণিত বিভিন্ন লেখকের লেখা থেকে গবেষণাধর্মী চিত্রনাট্যে ‘হে মন’ উপস্থাপিত হয়। মনোবিজ্ঞান, দর্শনশাস্ত্রের পাশাপাশি প্রতিদিনের জীবনে মনের রোজনামচার কথা উঠে আসে গীতি আলেখ্যটিতে। কণ্ঠসঙ্গীতে ছিলেন সায়ন মিত্র, দীপাঞ্জন পাল, আরত্রিকা ভট্টাচার্য, জয়তী চক্রবর্তী, ইমন হালদার, ইমন চক্রবর্তী সহ আরও অনেক শিল্পী। নৃত্যে অংশগ্রহণ করেন রাজা দত্ত, সুপ্রতীম পাল, সুরঞ্জনা নন্দী, গার্গী নিয়োগী প্রমুখ। আবৃত্তি ও পাঠে ছিলেন রিনি বিশ্বাস ও সাম্য কার্ফা। অনুষ্ঠানটির ভাবনা ও রূপায়ণ অপালা বসু সেনের। তাঁর লেখা ‘ব্রতীর ব্রতকথা’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন যশোধরা রায়চৌধুরী ও সুকুমার ঘোষ। 

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ