সঙ্গীতশিল্পী সুরকার, গীতিকার ও প্রশিক্ষক রূপে সৌম্য সুপরিচিত। সম্প্রতি সৌম্য আকাদেমি সঙ্গীত শিক্ষাকেন্দ্রর বার্ষিক অনুষ্ঠান হল রবীন্দ্র সদনে। ‘এক সৌম্যসন্ধ্যা’ শীর্ষক এই অনুষ্ঠানে সৌম্যর নির্বাচিত গানগুলি উপভোগ্য হয়ে ওঠে। একক আসরে সৌম্যর নিবেদনে ছিল স্বরচিত গানের পাশাপাশি রবীন্দ্রনাথের গান এবং বেশ কয়েকটি জনপ্রিয় আধুনিক গান। ‘আমার পুজোর ফুল’, ‘হয়তো তোমারই জন্য’, ‘বড় একা লাগে’ শিল্পীর কণ্ঠে ইত্যাদি গান শ্রোতাদের মুগ্ধ করে। শিশু শিল্পীদের কণ্ঠে ‘ও আয়রে ছুটে আয়’, ‘ঢাক বাজে শঙ্খ বাজে’, ‘শারদ প্রাতে’ ইত্যাদি গান সকলের মন ছুঁয়ে যায়।



