Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আয়রনযুক্ত পানীয় জল খেয়ে লাহুতাড়ায় বাড়ছে পেটের রোগ

আয়রনযুক্ত পানীয় জল খেয়ে লাহুতাড়ায় বাড়ছে পেটের রোগ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: জলস্বপ্ন প্রকল্পের সোলার প্যানেল, নলকূপের বেহাল দশা করণদিঘি ব্লকের লাহুতাড়া ২ গ্ৰাম পঞ্চায়েতের সরগাঁও গ্ৰামে। প্রকল্প চালুর তিনমাসের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে বলে দাবি বাসিন্দাদের। স্থানীয় কিনু সিংহের কথায়, রাস্তার পাশে আমার জমিতেই ২০২৩ সালে ডিসেম্বর মাসে নলকূপ বসানো হয়। এছাড়াও গ্ৰামে প্রায় ১১ লক্ষ টাকায় জলস্বপ্ন প্রকল্পে তিনটি কাজ হয়। ঠিকাদার সংস্থার কর্মীদের গাফিলতির জেরেই কাজ তিনমাস পর থেকে কেউ জল পান করতে পারেনি। নলকূপ বসানোর সময় মাটি পরীক্ষা করা হয়নি। শুদ্ধ জলের গভীরতা যাচাই না করেই পাইপ বসানোর ফলে প্রচুর আয়রনযুক্ত‌ নোংরা জল বের হয়। খাওয়া তো দূরের কথা, জামাকাপড় ধোয়া যায় না।
Advertisement
বাসিন্দাদের দাবি, লাহুতাড়া গ্ৰাম পঞ্চায়েতে প্রধান সহ ইঞ্জিনিয়ারদের প্রকল্পের কাজ খতিয়ে দেখে ঠিক করার দাবি জানানো হয়েছিল। এক বছর কেটে গেলেও ঠিক করা হয়নি। জল সমস্যার জন্য পেটের রোগ হচ্ছে অনেকের।
পঞ্চায়েত প্রধান অর্চনা সিংহ জানিয়েছেন, জলস্বপ্ন প্রকল্পে সোলার নলকূপ তৈরি হওয়ার পর খারাপ হয়ে যায়। দ্রুত মেরামত করে দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে ঠিকাদার সংস্থাকে চিঠি‌ দেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ