নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মায়ের প্রয়াণের ৪৮ ঘণ্টার মধ্যে মাঠে নেমে দলকে জিতিয়েছিলেন অর্ণব দাস। তাঁর দুরন্ত গোলকিপিংয়ের সুবাদে কলকাতা লিগে ইস্ট বেঙ্গলকে হারায় পাঠচক্র। তার চার দিনের মাথায় অনূর্ধ্ব-২৩ জাতীয় শিবিরে ডাক পেলেন। বয়সভিত্তিক এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য ১ আগস্ট থেকে বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির শুরু হবে। অর্ণব দাস ছাড়াও ডাক পেয়েছেন মোহন বাগানের দীপ্যেন্দু বিশ্বাস, সুহেল ভাট, আদিত্য মণ্ডল এবং ইউনাইটেড স্পোর্টসের সাহিল হরিজন।



