Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগের প্রাথমিক স্কুলে চালু ডিজিটাল হাজিরা

আরামবাগের প্রাথমিক স্কুলে চালু ডিজিটাল হাজিরা
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মঙ্গলবার আরামবাগের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে চালু হল ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। এদিন ওই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সেখানে উপস্থিত ছিলেন এসআই চিরঞ্জিৎ মুখোপাধ্যায়, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃপ্তি কুণ্ডু প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক অরুণ নন্দী বলেন, ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের অভিভাবকরাও জানতে পারবেন তাদের উপস্থিতি। একইভাবে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার মেসেজও পাবেন। এছাড়া এদিন থেকে স্কুলে কম্পিউটার শিক্ষাও শুরু হল। আগে একটি কম্পিউটার ছিল। নতুন আরও একটি কম্পিউটার, ডিজিটাল অ্যাটেন্ডেন্স যন্ত্র দিয়েছেন স্কুলের এক প্রাক্তনী। মফস্‌সলের একটি প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব ব্যবস্থায় খুশি অভিভাবকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ