নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের গৌরহাটি এলাকায় একটি রেশনের গোডাউন সিল করল খাদ্যদপ্তর। বুধবার সন্ধ্যায় ওই গোডাউনটি সিল করেন খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিকরা। খাদ্যদপ্তরের এক আধিকারিক বলেন, ওই গোডাউন থেকে রেশন সামগ্রী বণ্টন হয় ডিলারদের কাছে। সেখান থেকে রেশন সামগ্রী বণ্টন নিয়ে ডিলারদের একাংশের তরফে অভিযোগ করা হয়। তার ভিত্তিতে তদন্ত করতে সেখানে যাওয়া হয়। কিন্তু, তদন্তে সহযোগিতা না করায় সেটি সিল করে দেওয়া হয়েছে। তদন্ত চলছে। এপ্রসঙ্গে রিপোর্টও জেলা খাদ্যদপ্তরকে জানানো হয়েছে।
Advertisement
যদিও জেলা খাদ্য নিয়মক তরুণ মণ্ডল ফোন ধরেননি। তাই তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার অ্যাসোসিয়েশনের আরামবাগ শাখার সম্পাদক শেখ মনোয়ার আলি বলেন, ওই ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে নির্দিষ্ট সময়মতো আমরা রেশন সামগ্রী পাই না। ডিলাররা সেই ব্যাপারে অভিযোগ জানান। তার ভিত্তিতে তদন্ত করতে খাদ্যদপ্তর গোডাউনে আসে। পরে তা সিল করা হয়েছে বলে শুনেছি।