নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার দুপুরে আরামবাগে লরিতে ধাক্কা মারলে বাসের পাঁচ যাত্রী জখম হন। আরামবাগের চাঁদুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসের পাঁচ যাত্রীকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে পুলিস জানিয়েছে।
Advertisement
জানা গিয়েছে, এদিন দুপুরে বেসরকারি বাসটি বর্ধমান থেকে আরামবাগের দিকে আসছিল। চাঁদুর এলাকায় বাসটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে পুলিস যায়। স্থানীয় বাসিন্দারাও ভিড় জমান। পুলিস জানিয়েছে, বাস ও লরিকে আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।



