Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে গাছ কাটার সময় পড়ে গিয়ে মৃত্যু

আরামবাগে গাছ কাটার সময় পড়ে গিয়ে মৃত্যু
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগে গাছ কাটার সময় পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম কৈলাস দাস(৪৪)। তাঁর বাড়ি আরামবাগের ৯ নম্বর ওয়ার্ডের নপাড়া এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার আরামবাগের বেনেপুকুর এলাকায় কৈলাসবাবু একটি গাছ কাটছিলেন। অসাবধানতাবশত তিনি গাছ থেকে নীচে পড়ে জখম হন। তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় রেফার করা হয়। কিন্তু, রাস্তায় তিনি মারা যান। সোমবার আরামবাগ মেডিক্যালেই মৃতদেহের ময়নাতদন্ত হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ