Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতে অর্জুন

হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা অর্জুন কাপুর। পার্সোনালিটি রাইট রক্ষার্থে আবেদন করেছেন তিনি। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁর ছবি ও পরিচয় বিকৃত করে আপত্তিকর কনটেন্ট তৈরি করা হচ্ছে।

আদালতে অর্জুন
  • ১ মে, ২০২৬ ০৪:০০

• হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা অর্জুন কাপুর। পার্সোনালিটি রাইট রক্ষার্থে আবেদন করেছেন তিনি। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁর ছবি ও পরিচয় বিকৃত করে আপত্তিকর কনটেন্ট তৈরি করা হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে আদালত বলেছে, কোনো তারকাকে নিয়ে তৈরি সব ধরনের কনটেন্ট সমাজমাধ্যম থেকে সরানো যাবে না। যদি সেগুলি মানহানিকর বা অপমানজনক হয়, তাহলেই তা সরানো যাবে। অর্থাৎ কেবল কারও ছবি বা পরিচয় ব্যবহার হলেই তা বেআইনি নয়। আদালত সাফ জানিয়েছে, জনপ্রিয়তা থাকলে নানা ধরনের কনটেন্ট তৈরি হবেই। এটাই স্বাভাবিক। সবকিছুকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাও জানিয়েছে আদালত। শীঘ্রই এই মামলার ক্ষেত্রে অন্তবর্তী নির্দেশ দেবে আদালত। এর আগে অল্লু অর্জুন, মোহনলাল, পবন কল্যাণ, করণ জোহরের মতো বহু তারকা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ