Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রেম করছেন শর্বরী ও বেদাং

শর্বরী ওয়াঘ ও বেদাং রায়না নাকি প্রেম করছেন? আপাতত এই জল্পনায় সরগরম বলি পাড়া। সম্প্রতি মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবির প্রথম ঝলক।

প্রেম করছেন শর্বরী ও বেদাং
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• শর্বরী ওয়াঘ ও বেদাং রায়না নাকি প্রেম করছেন? আপাতত এই জল্পনায় সরগরম বলি পাড়া। সম্প্রতি মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবির প্রথম ঝলক। দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহদের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন শর্বরী ও বেদাংও। সূত্রের খবর, এই ছবির শ্যুটিং চলাকালীনই তাঁদের প্রেমের সূত্রপাত। এখনই সম্পর্কের বিষয়ে মুখ খুলতে নারাজ অভিনেতা জুটি। তাঁরা বিষয়টি গোপনই রাখতে চান। এমনকি, প্রকাশ্যেও একসঙ্গে বেরচ্ছেন না দু’জনে। কবে তাঁরা নিজেদের প্রেমের সম্পর্ককে সামনে আনেন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা। এর আগে অভিনেতা সানি কৌশলের সঙ্গে শর্বরীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। অভিনেত্রী খুশি কাপুরের সঙ্গে বেদাংয়ের সম্পর্কেরও গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ