Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিতর্কের জবাব

বিতর্কে জড়িয়েছেন সুরকার এ আর রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পী বলেছেন, গত আট বছরে অনেক কাজ হারিয়েছেন তিনি।

বিতর্কের জবাব
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিতর্কে জড়িয়েছেন সুরকার এ আর রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পী বলেছেন, গত আট বছরে অনেক কাজ হারিয়েছেন তিনি। কারণ হিসেবে ধর্মীয় বিভাজনের দিকে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই মন্তব্যের জেরেই সমালোচিত হতে হচ্ছে শিল্পীকে। বর্ষীয়ান সুরকার জাভেদ আখতার বিরোধিতা করেছেন রহমানের মন্তব্যের। এবার এই ইস্যুতে মুখ খুললেন খোদ রহমান নিজেই। তিনি বলেছেন, ‘সংগীতের মাধ্যমে আমি বরাবর আমাদের সংস্কৃতিকে সম্মান ও উদযাপন করি। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক ও আমার ঘর। আমি বুঝি, আমাদের উদ্দেশ্যকে অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়। ভুল বোঝা হয়। আমি কখনওই কারও যন্ত্রণার কারণ হতে চাইনি।’ ধর্মীয় বিভাজনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভারতীয় হয়ে নিজেকে ধন্য মনে করি। ভারতীয় বলেই ভিন্ন সংস্কৃতিকে স্বাধীনভাবে উদযাপন করতে পারি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ