Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আর জি কর কাণ্ডে সাক্ষ্য দিলেন ২০ জন

আর জি কর কাণ্ডে সাক্ষ্য দিলেন ২০ জন
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় এ পর্যন্ত ২০ জনের সাক্ষ্য শেষ হল। শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাসের এজলাসে ফের মামলার শুনানির দিন ধার্য হয়েছে সোমবার। ওইদিন ফের রুদ্ধদ্বার কক্ষে চলবে মামলার সাক্ষ্যদান পর্ব। শুক্রবার এই মামলায় সাক্ষ্য দিয়েছেন স্কেচ শিল্পী, একজন পুলিস কর্মী সহ তিনজন।
Advertisement
সম্পর্কিত সংবাদ