Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহের একমাত্র অলচিকি হাইস্কুলে ১২জন শিক্ষক নিয়োগে অনুমোদনের অপেক্ষা, জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে ভিডিও কলে কথা অভিভাবকদের

ঘুরে দাঁড়াতে চলেছে মালদহে অলচিকি মাধ্যমে পঠনপাঠনের জন্য গড়ে ওঠা জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পুরাতন মালদহের থুকড়াবাড়ি হাইস্কুল।

পুরাতন মালদহের একমাত্র অলচিকি হাইস্কুলে ১২জন শিক্ষক নিয়োগে অনুমোদনের অপেক্ষা, জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে ভিডিও কলে কথা অভিভাবকদের
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: ঘুরে দাঁড়াতে চলেছে মালদহে অলচিকি মাধ্যমে পঠনপাঠনের জন্য গড়ে ওঠা জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পুরাতন মালদহের থুকড়াবাড়ি হাইস্কুল। ওই স্কুলে একসঙ্গে ১২ শিক্ষক, শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন জেলা ও রাজ্য শিক্ষাদপ্তরের আধিকারিকরা। ক্লাসরুম, বেঞ্চ, বিশুদ্ধ পানীয় জল সহ একাধিক পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য ও জেলার শিক্ষা প্রশাসন। রাজ্য শিক্ষাদপ্তরের তরফে থেকে ওই স্কুলে ১২ জন শিক্ষকের অনুমোদন ইতিমধ্যেই অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত এলে দ্রুত শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছেন মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস। 

Advertisement

শনিবার অলচিকি আদিবাসী হাইস্কুলে পরিদর্শনে যান জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক), অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অব স্কুলস জয়ন্ত সরকার সহ জেলা শিক্ষাদপ্তরের এক প্রতিনিধিদল। তাঁরা পড়ুয়াদের পাশাপাশি কথা  বলেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। স্কুল ক্যাম্পাসের মাঠে  গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) ও অনান্য আধিকারিকরা। সেখানে সরাসরি ভিডিও কলে রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা মহাদেব সোরেনের সঙ্গে গ্রামবাসীদের কথা বলিয়ে দেওয়া হয়। রাজ্যের ওই কর্তা স্কুলের পাশে থাকার প্রয়োজনীয় আশ্বাস দিয়েছেন। গ্রামের অভিভাবক কুমিতা সোরেন বলেন, আমার ছেলে এই স্কুলে পড়াশোনা করে। স্কুলের উন্নয়ন হলে খুব ভালো হবে। 
স্কুল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে যাত্রাডাঙা গ্রামে থুকড়াবাড়ি অলচিকি জুনিয়র স্কুলের প্রতিষ্ঠা হয়। ২০২৪ সালে হাইস্কুলের অনুমোদন পায় এই প্রতিষ্ঠান। বর্তমানে ওই স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০ জন পড়ুয়া। তাদের ক্লাস হয় স্থানীয় অলচিকি প্রাইমারি স্কুলের ভবনে। হাইস্কুলের ক্লাসরুম এখনও চালু হয়নি। হাইস্কুলের নিজস্ব শিক্ষকও নেই। স্থানীয় অলচিকি প্রাইমারি স্কুলের দু’জন শিক্ষক হাইস্কুলে পড়ান। এছাড়া হাইস্কুলে আরও ক্লাসরুম, বেঞ্চ, বই, মিড ডে মিলের রান্নাঘর সহ একাধিক পরিকাঠামো গত সমস্যা রয়েছে বলে অভিযোগ। এদিন সব জেনে নেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বাণীব্রত বলেন,  জেলার মধ্যে এটি একমাত্র অলচিকি স্কুল। এদিন আমরা টিম নিয়ে ওই স্কুলে গিয়েছিলাম। দ্রুত নতুন ঘরে ক্লাস শুরু হবে। সরাসরি ভিডিও কলে যুগ্ম শিক্ষা অধিকর্তা মহাদেব সোরেন কথা বলেছেন সংশ্লিষ্ট সকলের সঙ্গে। তিনি জানিয়েছেন, স্কুলের ১২ জন শিক্ষকের অনুমোদন অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি অনুমোদন দ্রুত হয়ে যাবে। পাশের জেলা থেকে পাঠ্যবই এনে দেব। বাকি সমস্যাগুলি স্থানীয় জেলা পরিষদ সদস্যকে প্রস্তাব আকারে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।  পুরাতন মালদহের থুকড়াবাড়ি হাইস্কুলে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ