Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্ষমাপ্রার্থী রামচরণ

ক্রিকেট তারকা যশপ্রীত বুমরাহকে ‘ফুটবলার’ হিসাবে উল্লেখ করে বিপাকে অভিনেতা রামচরণ। সদ্য তাঁর আসন্ন ছবি ‘পেড্ডি’র মিউজিক লঞ্চের অনুষ্ঠান ছিল ভোপালে

ক্ষমাপ্রার্থী রামচরণ
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ক্রিকেট তারকা যশপ্রীত বুমরাহকে ‘ফুটবলার’ হিসাবে উল্লেখ করে বিপাকে অভিনেতা রামচরণ। সদ্য তাঁর আসন্ন ছবি ‘পেড্ডি’র মিউজিক লঞ্চের অনুষ্ঠান ছিল ভোপালে। সেখানে একাধিক ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন করা হয় রামচরণকে। সেই সময়ই বুমরাহকে ‘ফুটবলার’ বলে ফেলেন রামচরণ। সেই ভুলের ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়েছে সমাজমাধ্যমে। যার জেরে কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেতা। অবশেষে এই ভুলের জন্য ক্ষমা চাইলেন নায়ক। লিখলেন, ‘আমি সত্যিই অনেক সময় নাম গুলিয়ে ফেলি। তবে উত্তেজনা আর ভিড়ের মধ্যে এই কাণ্ডটা সত্যিই বিরাট ভুল। আমি ক্ষমাপ্রার্থী।’ তিনি জানান, ভারতীয় ফাস্ট বোলারের অনুরাগী তিনি। উল্লেখ্য, আগামী জুন মাসে মুক্তি পাবে বুচি বাবু পরিচালিত ‘পেড্ডি’। বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ