Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন আনোয়ার আলি

খসড়া সূচি অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু ইস্ট বেঙ্গলের। দল গুছিয়ে নিতে আর দু’সপ্তাহ পাবেন কোচ অস্কার ব্রুজোঁ।

চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন আনোয়ার আলি
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খসড়া সূচি অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু ইস্ট বেঙ্গলের। দল গুছিয়ে নিতে আর দু’সপ্তাহ পাবেন কোচ অস্কার ব্রুজোঁ। তাই চার দিনের বিশ্রাম শেষে শুক্রবার জোর কদমে প্রস্তুতি শুরু হল মশাল বাহিনীর। প্রত্যাশামাফিক অনুশীলনে হাজির নবাগত উইঙ্গার জেরি মাওয়াইয়া। দলের সঙ্গে সারাক্ষণ বল পায়ে গা ঘামালেন তিনি। সুখবর আরও আছে। চোট সারিয়ে প্র্যাকটিস করলেন তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। অংশগ্রহণ করলেন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসেও। বেশ চনমনে দেখাল তাঁকে। তবে সূত্রের খবর, ভিসা বাতিল হয়েছে  ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ইউসেফ এজেজারি। ফের নতুন করে তাঁর ভিসার আবেদনের উদ্যোগ নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। মালয়েশিয়ায় রয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার।

Advertisement

যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে শুক্রবার প্রায় দু’ঘণ্টা অনুশীলন করালেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। প্রারম্ভিক পর্বে ফুটবলারদের ফিটনেসের দিকে নজর দিয়েছিলেন তিনি। এই পর্বে আলাদা করে জেরি ও আনোয়ারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল স্প্যানিশ কোচকে। এরপর ম্যাচ সিচুয়েশন অনুশীলন করালেন তিনি। মূলত উইং থেকে আক্রমণ তুলে আনার প্রস্তুতি সারলেন নাওরেম মহেশরা। সব শেষে চললো সেটপিসের মহড়া। এই পর্বে মিগুয়েল ফেরেরা ও রশিদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রস্তুতি ম্যাচ নয়, অনুশীলনের মাধ্যমেই দলকে আইএসএলের জন্য প্রস্তুত করছেন ব্রুজোঁ।

এদিকে, অনূর্ধ্ব-১৮ লিগে ফের বড় জয় পেল মোহন বাগান। ডায়মন্ডহারবার এফসি’কে ৫ গোলের মালা পরাল তারা। জোড়া লক্ষ্যভেদ ভারত লাইরেনজামের। এছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন প্রেম হাঁসদা, খাইমিনলাল ও হাওকিপ। পাশাপাশি ইস্ট বেঙ্গল ৩-০ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিংকে। গোলদাতা রবার্ট, প্রীতম গায়েন ও শেখর সর্দার।

Advertisement
সম্পর্কিত সংবাদ