Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রিভিউতে বাড়ল ৩ নম্বর, মাধ্যমিকে মেধা তালিকায় অষ্টম স্থানে উঠে এল তমলুকের অন্তরীপ

বুধবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রটিনির ফল। এর ফলে সামান্য রদবদল হয়েছে মেধাতালিকায়। রিভিউর আবেদন করেছিল তমলুকের ছাত্র অন্তরীপ মাইতি।

রিভিউতে বাড়ল ৩ নম্বর, মাধ্যমিকে মেধা তালিকায় অষ্টম স্থানে উঠে এল তমলুকের অন্তরীপ
  • ১৮ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

তমলুক: বুধবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রটিনির ফল। এর ফলে সামান্য রদবদল হয়েছে মেধাতালিকায়। রিভিউর আবেদন করেছিল তমলুকের ছাত্র অন্তরীপ মাইতি। ফলাফল প্রকাশের পরে দেখা যাচ্ছে মোট তিন নম্বর বেড়েছে তার। সেইসঙ্গে স্থান করে নিয়েছে মেধা তালিকায় প্রথম দশের মধ্যে।

Advertisement

অন্তরীপ তমলুক হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র। গত ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ হয়। তখন অন্তরীপের নম্বর ছিল ৬৮৫। এক নম্বরের জন্য মেধা তালিকায় জায়গা হয়নি। যদিও মেধা তালিকায় স্থান পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিল এই পড়ুয়া। এরপরই রিভিউ করার সিদ্ধান্ত নেয়। বুধবার প্রকাশিত হয়েছে ফলাফল। দেখা যায়, পদার্থ বিজ্ঞানে ২ নম্বর এবং বাংলা ১ নম্বর বেড়েছে। পদার্থ বিজ্ঞানে অন্তরীপের প্রাপ্ত নম্বর ছিল ৯৮। বেড়ে ১০০ হয়েছে। বাংলায় ৯৬ থেকে বেড়ে ৯৭ নম্বর হয়েছে। সেইসঙ্গে তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৮৮। ফলে  রাজ্য মেধা তালিকায় উঠে এসেছে অষ্টম স্থানে।
এই খবরে খুশির হাওয়া তমলুকজুড়ে। এদিন স্কুলে যাওয়ার পর অন্তরীপকে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মধুসূদন জানা। তিনি বলেন, ‘অন্তরীপ মেধা তালিকায় থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। ওর সাফল্যে আমরা গর্বিত।’ তমলুক শহরে ১০ নাম্বার ওয়ার্ডে অন্তরীপের বাড়ি। বাবা অলকানন্দ মাইতি তমলুক ব্লকের মামুদপুর গোবিন্দ স্মৃতি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। মা তপতী সামন্ত মাইতি গৃহবধূ। বড় হয়ে অন্তরীপ গবেষক হতে চায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ