Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘খাকি’তে দুর্নীতি দমন শাখার কর্তার ফ্ল্যাটে লোহার ছাঁট কারবারির ডেরা!

শুধু পানশালায় নর্তকী সাপ্লাই নয়, নিউটাউনে আইপিএসদের আবাসন ‘খাকি’-তে ডেরা বেঁধেছে হাওড়ার এক লোহার ছাঁট কারবারিও!

‘খাকি’তে দুর্নীতি দমন শাখার কর্তার  ফ্ল্যাটে লোহার ছাঁট কারবারির ডেরা!
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু পানশালায় নর্তকী সাপ্লাই নয়, নিউটাউনে আইপিএসদের আবাসন ‘খাকি’-তে ডেরা বেঁধেছে হাওড়ার এক লোহার ছাঁট কারবারিও! রাজ্য দুর্নীতি দমন শাখায় কর্মরত এক কর্তার ফ্ল্যাটকেই এই কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। স্বভাবতই, দুর্নীতি দমন শাখার ওই কর্তার ফ্ল্যাটে ছাঁট কারবারি ডেরা বাঁধায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক স্তরে দুর্নীতি দূর করতে রাজ্য দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজিয়েছেন। পানশালায় নর্তকী সাপ্লায়ার, ছাঁট লোহার কারবারি— কে নেই আইপিএসদের আবাসন ‘খাকি’-তে। সোমবার এই খবর ‘বর্তমান’-এ প্রকাশিত হতেই কার্যত শোরগোল পড়েছে রাজ্যের প্রশাসনিক মহলে। ‘খাকি’ আবাসনে বহিরাগত কাউকে ফ্ল্যাট ভাড়া দিতে হলে, ভাড়াটিয়ার পেশা সহ সমস্ত তথ্য যাচাই করার কথা। ভাড়াটিয়ার নামে পুলিশের খাতায় কোনো অপরাধের রেকর্ড আছে কি না, তা যাচাই করার কথা। এক্ষেত্রে তা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি এই ঘটনায় সংশ্লিষ্ট ডিআইজির পাশাপাশি আবাসন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে, আবাসনের কমিটি সোমবার সন্ধ্যায় এনিয়ে এক বিশেষ বৈঠক করেছে। তাতে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবারের মধ্যে নর্তকী সাপ্লায়ারকে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে।  বালিগঞ্জে এরাজ্যের আইএএস অফিসারদের আবাসন রয়েছে। এবার আইএএস আবাসনের নিরাপত্তা নিয়েও বৈঠক ডাকা হয়েছে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ