Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য খড়্গপুর আইআইটিতে

আবারও মর্মান্তিক দুর্ঘটনা আইআইটি খড়্গপুরে। এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য গোটা ক্যাম্পাস

ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য খড়্গপুর আইআইটিতে
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: আবারও এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আইআইটি খড়্গপুরে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ক্যাম্পাস। গত ১৬ মাসে এই নিয়ে ৮ জন পড়ুয়া ও গবেষকের অস্বাভাবিক মৃত্যু হল দেশের প্রথম সারির এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটিতে।

Advertisement

মৃত পড়ুয়ার নাম জয়বীর সিং দোড়িয়া। বছর একুশ বয়সি ওই পড়ুয়া মেনুফ্যাকচার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন অটলবিহারী বাজেপেয়ী হলে। আজ, শনিবার সকালে ওই হলের নীচে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে পুলিশ। নিয়ে যাওয়া হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব হাসপাতালে। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, পাঁচতলা নেহেরু হলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জয়বীর। তাঁর বাড়ি গুজরাটের আমেদাবাদের বোপাল থানা এলাকায় বলে আইআইটি সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তৎপর হয়েছে  আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষও। পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন তাঁরা।

সম্পর্কিত সংবাদ