Bartaman Logo
১০ জুন, ২০২৬

অরুণাচলের আবাসিক স্কুলে ফের পড়ুয়ার মৃতদেহ উদ্ধার

অরুণচল প্রদেশে ফের স্কুল চত্বরে পড়ুয়ার মৃত্যু। পশ্চিম সিয়াং জেলার আলো শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে সেখানকার একটি বেসরকারি আবাসিক বিদ্যালয়ের শৌচালয় থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

অরুণাচলের আবাসিক স্কুলে ফের পড়ুয়ার মৃতদেহ উদ্ধার
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইটানগর:  অরুণচল প্রদেশে ফের স্কুল চত্বরে পড়ুয়ার মৃত্যু। পশ্চিম সিয়াং জেলার আলো শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে সেখানকার একটি বেসরকারি আবাসিক বিদ্যালয়ের শৌচালয় থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। নিহত একাদশ শ্রেণির পড়ুয়া তাতো পোডো। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

এর আগে গত ১ নভেম্বর একই জেলার সৈনিক স্কুল চত্বরে ১২ বছরের এক সপ্তম শ্রেণির ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলেছিল। যদিও মৃত পড়ুয়ার দিদি তাদু লুনিয়া র‌্যাগিং ও নির্যাতনের অভিযোগ করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। এর এক সপ্তাহের মধ্যেই ফের পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের আবাসিক বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অবিভাবকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ