পরেশের বিরুদ্ধে আরও ১টি ধর্ষণের অভিযোগ দায়ের
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগেই একটি ধর্ষণের অভিযোগে হাজতবাস চলছে বিধায়ক পরেশরাম দাসের। এবার আরও একটি ধর্ষণের অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে। এক্ষেত্রে বিধায়কের সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিলেন বলে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, কিছুদিন আগে ক্যানিং থানায় এক মহিলা সেই নালিশ জানান। তিনি নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন। অভিযোগ, তিন বছর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় ওই মহিলাকে মারধর ও পরে গণধর্ষণ করা হয়। সেই ঘটনায় ক্যানিং পশ্চিমের এই বিধায়ক ছাড়াও আরো কয়েকজনের নামে অভিযোগ করেছেন মহিলা। তবে নতুন করে এই অভিযোগ বিধায়কের মামলার সঙ্গে যুক্ত করা হবে কি না, সেটা স্পষ্ট নয়। আপাতত জেল হেপাজতে রয়েছেন তিনি।

Advertisement