ওয়াশিংটন: অনুপ্রবেশকারী সন্দেহে ফের এক ব্যক্তিকে খুনের অভিযোগে উত্তপ্ত মিনিয়াপোলিস। শনিবার ফেডারেল ইমিগ্রান্টস অফিসারদের (আইসিই) হাতে খুন হন ৩৭ বছরের এক ব্যক্তি। গত সাত জানুয়ারি উদীয়মান মার্কিন কবি রেনে নিকোলে গুডকে খুন করে আইসিই। সেই খুনের রেশ এখনও কাটেনি। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষজন। এই অবস্থায় আরও খুন প্রতিবাদের আগুনে যেন ঘি ঢেলেছে। হোমল্যান্ড সিকিউরিটির পক্ষে অবশ্য সাফাই দেওয়া হয়েছে, ওই ব্যক্তিকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। তবে তিনি বন্দুক তুলতেই আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছেন আধিকারিকরা। তাতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।



