Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশে ফের খুন হিন্দু, এক মুদির দোকানিকে ধারাল অস্ত্রের কোপ দুষ্কৃতীদের

২৪ ঘণ্টার ব্যবধানে ফের হিন্দু খুন পদ্মাপাড়ে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন অব্যাহত। এবার বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় এক মুদির দোকানিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশে ফের খুন হিন্দু, এক মুদির দোকানিকে ধারাল অস্ত্রের কোপ দুষ্কৃতীদের
  • ৬ জানুয়ারি, ২০২৬ ১২:০১
Prefer us on Google

ঢাকা: ২৪ ঘণ্টার ব্যবধানে ফের হিন্দু খুন পদ্মাপাড়ে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন অব্যাহত। এবার বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় এক মুদির দোকানিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম শরৎমণি চক্রবর্তী। নরসিংদীর চরসিন্দুর বাজার সংলগ্ন এলাকায় একটি মুদির দোকান ছিল মৃতের। সূত্রের খবর, গতকাল, সোমবার রাতে শরৎমণির উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী।

Advertisement

 ওই ধারাল অস্ত্র দিয়ে বারবার কোপানো হয় শরৎমণিকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত দুষ্কৃতীরা। শরৎমণিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে মাত্র কয়েক সপ্তাহে বাংলাদেশে খুন হলেন ছ’জন হিন্দু। যদিও তারপরেও চুপ রয়েছে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। গতকাল, সোমবার বিকেলে যশোরে গুলি করে খুন করা হয় এক হিন্দু সাংবাদিককে। মৃতের নাম রানাপ্রতাপ বৈরাগী (৪৫)। তিনি কেশবপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ